ইরানের জন্য নিয়ম পরিবর্তন যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:৪৫ এএম

চলতি বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন ইরানের ফুটবল দলের সদস্যরা। জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। 

মিশরের বিপক্ষে শেষ গ্রুপ পর্বের ম্যাচের আগে দলটি ম্যাচের দুই দিন আগে সিয়াটলে যেতে পারবে। 

ফলে আগের দুই ম্যাচের ক্ষেত্রে যে ২৪ ঘণ্টার ভ্রমণ-সুবিধা দেওয়া হয়েছিল, তার চেয়ে এক দিন বেশি সময় পাবে ইরান। 

তবে ম্যাচ শেষে দলটিকে আবারও তাদের বেস ক্যাম্পে ফিরতে হবে। মেক্সিকোর তিহুয়ানা শহরে ইরানের বিশ্বকাপ ঘাঁটি রয়েছে।

অর্থাৎ, মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি প্রস্তুতির সুযোগ পেলেও ম্যাচ শেষ হওয়ার পর ইরানকে আবার তিজুয়ানাতেই ফিরে যেতে হবে। 

HN
আরও পড়ুন