স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেইমার নেই 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ এএম

গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। শুরুর একাদশ ঘোষণা করেছে দলটি। তবে সেখানে রাখা হয়নি নেইমারকে। তাকে ছাড়াই শুরুতে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৪টায় তথা ঘন্টাখানেকেরও কম সময় সময় পর শুরু হবে ম্যাচটি।

হাইতির বিপক্ষে ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার। 

ম্যাচ পূর্ববর্তী সবশেষ সংবাদ সম্মেলনে নেইমারের ৯০ মিনিট খেলার সম্ভাবনার কথাও বলেছিলেন। কিন্তু রাখা হয়নি তাকে শুরুর একাদশে।

হাইতির বিপক্ষে প্রথমার্ধে চোটের কারণে মাঠ ছাড়েন উইঙ্গার রাফিনহা। তিনি এই ম্যাচে খেলছেন না সেটি আগেই জানা গেছে। শুরু একাদশে নেই এনদ্রিকও।

একাদশ দিয়েছে স্কটল্যান্ডও। 

চলুন দেখে নেওয়া যাক দুই দলের শুরুর একাদশ

স্কটল্যান্ড একাদশ

গান, প্যাটারসন, হেনড্রি, ম্যাককেনা, রবার্টসন, ফার্গুসন, ম্যাকলিন, ম্যাকটমিনে, ম্যাকগিন, গ্যানন-ডোক, অ্যাডামস।

 

ব্রাজিলের একাদশ 

আলিসন, দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

 

HN
আরও পড়ুন