চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই সঙ্গে শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ যে কেপ ভার্দে, সেটিও নিশ্চিত হয়ে গেছে। ফলে রোববার (২৮ জুন) সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য শুধুই নিয়মরক্ষার লড়াই।
ম্যাচটি ঘিরে আর্জেন্টিনা শিবিরে একাদশে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তার ইঙ্গিত অনুযায়ী, লিওনেল মেসির এই ম্যাচে না থাকার সম্ভাবনাই বেশি। তবে দলের অধিনায়ক মাঠে না থাকলেও হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজদের খেলা ঘিরে সমর্থকদের আগ্রহের কমতি নেই।
বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি। এছাড়া টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনেও ম্যাচটি উপভোগ করা যাবে।
যারা টেলিভিশনের বদলে মোবাইল বা ট্যাব থেকে ম্যাচ দেখতে চান, তাদের জন্যও রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুযোগ। সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচ দেখা যাবে।
এ ছাড়া সরাসরি খেলা দেখতে ভিজিট করা যাবে keepmyid.org ওয়েবসাইটে। পাশাপাশি ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzDX) অ্যাপ থেকেও লাইভ ম্যাচ উপভোগ করা যাবে। ম্যাচের প্রতিটি মুহূর্তের আপডেট জানতে ফুটবলপ্রেমীরা নজর রাখতে পারেন https://www.fotmob.com ওয়েবসাইটে।
সালাহ'র চোটে শঙ্কায় মিশর শিবির
বিশ্বকাপে নতুন নিয়মে এমবাপ্পের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত