চার পরিবর্তন নিয়ে সুইডেনের বিপক্ষে মাঠে ফ্রান্স

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৩:৩০ এএম

এখন মুখোমুখি ফ্রান্স–সুইডেন

শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হয়েছে ফ্রান্স–সুইডেন। গ্রুপ ‘আই’ থেকে তিন ম্যাচের তিনটিতে জিতে শেষ ৩২–এ নিশ্চিত করে ফ্রান্স। 

আর সুইডেন এসেছে গ্রুপ ‘এফ’–এ তৃতীয় হয়ে। গ্রুপপর্বে তিন ম্যাচের একটিতে জয়, একটিতে ড্র এবং অন্যটিতে হেরেছিল তারা।

ফ্রান্সের একাদশে চার পরিবর্তন 

নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৪–১ গোলের জয়ের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। শুরু থেকেই খেলবেন লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা। 

এর ফলে বেঞ্চে বসতে হচ্ছে আগের ম্যাচে একাদশে থাকা মানু কোনো, ম্যাক্সাঁস লাক্রোয়া, দেজিরে দুয়ে ও থিও হার্নান্দেজকে।

ফ্রান্সের একাদশ:

 

মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।

সুইডেনের একাদশ:

ইয়াকব ভিডেল জেটারস্ট্রম, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, লিন্ডেলফ, গুস্তাফ ল্যাগারবিয়েলকে, ড্যানিয়েল সভেনসন, লুকাস বার্গভাল, ইয়াসিন আয়ারি, এলিয়ট স্ট্রাউড , আলেকসান্দার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর ইয়োকেরেস।

HN
আরও পড়ুন