সুইডেনের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে ফ্রান্স

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৪:২৮ এএম

দুই গোলে এগিয়ে ফ্রান্স 

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পেল ফ্রান্স। 

মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

সুইডেনের বিপক্ষে এমবাপের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স

 

ফ্রান্স ১ : ০ সুইডেন (হাফ টাইম)

 এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যাচ্ছে ফ্রান্স। ৪৫তম মিনিটে গোলটি করেছেন কিলিয়ান এমবাপে। 

অবশেষে এমবাপের গোল

ফ্রান্স ১ : ০ সুইডেন

 

অফসাইড কিংবা পোস্টে লেগে ফিরে আসার পরও আটকে রাখা যায়নি এমবাপেকে। খেলার ৪৫ মিনিটে আদায় করে নিয়েছেন গোল। 

উসমান দেম্বেলের কাছে থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান ফ্রান্স অধিনায়ক। এটি চলতি বিশ্বকাপে তাঁর পঞ্চম ও সব মিলিয়ে বিশ্বকাপের ১৭তম গোল।

ফ্রান্সের একাদশ:

মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।

সুইডেনের একাদশ:

 

ইয়াকব ভিডেল জেটারস্ট্রম, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, লিন্ডেলফ, গুস্তাফ ল্যাগারবিয়েলকে, ড্যানিয়েল সভেনসন, লুকাস বার্গভাল, ইয়াসিন আয়ারি, এলিয়ট স্ট্রাউড , আলেকসান্দার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, ভিক্টর ইয়োকেরেস।

HN
আরও পড়ুন