সেনেগাল ও বেলজিয়ামের শেষ ষোলোর লড়াই শুরু

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:০৯ এএম

সেনেগাল ও বেলজিয়ামের লড়াই শুরু।

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে মাঠে নামছে বেলজিয়াম। 

বাংলাদেশ সময় ২টায় সিয়াটলে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। 

বেলজিয়াম ‘জি’ গ্রুপে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে নকআউটে এসেছে। 

সেনেগাল এসেছে ৩ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে। তৃতীয় হওয়া যে ৮টি দল শেষ বত্রিশে জায়গা করেছে, সবার নিচে ছিল সেনেগাল।

দলের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুকে বেঞ্চে বসিয়ে শুরুর একাদশ ঘোষণা করেছে বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া চার্লস।

অন্যদিকে সেনেগাল কোচ পাপে থিয়াও বেশ কিছু পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন। 

বেলজিয়াম শুরুর একাদশ

থিবো কোর্তোয়া; টিমোথি কাস্টান, ব্র্যান্ডন মেচেল, আর্থার থিয়েট, ম্যাক্সিম ডি কুইপার; ইউরি টিলেমানস, হ্যান্স ভানাকেন; জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইন, লিয়ান্দ্রো ট্রোসার্ড; চার্লস ডি কেটেলারে।

সেনেগাল শুরুর একাদশ

মরি দিয়াও; ক্রেপিন দিয়াত্তা, পাথে সিস, মুসা নিয়াখাতে, ইসমাইল জ্যাকবস; হাবিব দিয়ারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে; ইলিম্যান এনদিয়ায়ে, সাদিও মানে, ইসমাইলা সার।

HN
আরও পড়ুন