ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যা জানা গেলো

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম

মেক্সিকো সিটিতে বৈরি আবহাওয়ার আশঙ্কার কারণে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের সময় পরিবর্তনের যে গুঞ্জন চলছিল, তার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সব আলোচনা ও জটিলতা শেষে পূর্ব নির্ধারিত সূচিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।  

ফিফার এই সিদ্ধান্তের ফলে মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচটি যেমন আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, ঠিক তেমনি অপরিবর্তিত থাকছে একই দিনে হতে যাওয়া ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সময়সূচিও।  বিদ্যমান সূচি ও 

বর্তমান সূচি অনুযায়ী, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। অন্যদিকে, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-নরওয়ে ম্যাচ। গুঞ্জন উঠেছিল যে, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের সূচিতে কোনো বদল আসলে তার প্রভাব পড়তে পারে ব্রাজিল ম্যাচের সময়সূচির ওপরও।

মেক্সিকো সিটিতে ম্যাচের সময় ভারী বজ্রঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় ফিফা কর্তৃপক্ষ মেক্সিকান ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে দফায় দফায় আলোচনা করে। প্রস্তাব ছিল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি ৬ ঘণ্টা এগিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় নিয়ে আসার। তবে দুই দলের লজিস্টিকস ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।  আবহাওয়ার পাশাপাশি মেক্সিকান প্রশাসনের বড় চিন্তা ছিল জননিরাপত্তা।

প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ দেরিতে শেষ হলে গভীর রাতে ভক্তদের বিশৃঙ্খলা বা দাঙ্গার আশঙ্কা করছিল স্থানীয় সরকার; কারণ চলমান বিশ্বকাপে মেক্সিকোর ম্যাচগুলোকে ঘিরে ইতিমধ্যে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, মেক্সিকোর মাটিতে এটাই ২০২৬ বিশ্বকাপের শেষ ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ এরপর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

SN
আরও পড়ুন