স্পেনকে এগিয়ে দিলেন সেই রুইজ
পেদ্রির জায়গায় তাকে একাদশে এনেছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেই ফাবিয়ান রুইজই এগিয়ে দিলেন স্পেনকে।
ডান পাশ থেকে লামিন ইয়ামাল কাটব্যাক করেছিলেন দানি অলমোকে। তার শট ঠেকিয়ে দিয়েছিলেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে বক্সে থাকা রুইজের শটটা ঠেকাতে পারেননি তিনি। শট গিয়ে জড়ায় জালে।
ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে গেল স্পেন।
স্পেন ১-০ বেলজিয়াম
স্পেন-বেলজিয়াম ম্যাচ শুরু, একাদশে রয়েছেন যারা
সেমিফাইনালে উঠার লড়াই শুরু হয়েছে। মাঠে নামছে ফুটবলের অন্যতম শীর্ষ দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ম্যাচটি শুরুর আগেই দুই দলের কোচ ভারসাম্য রেখেই ঘোষণা করেছে দুই দলের শুরুর একাদশ।
স্পেনের একাদশে বরাবরের মতোই মাঝমাঠের দখল ধরে রাখতে থাকছেন রদ্রি ও ফাবিয়ান রুইজ। আর আক্রমণভাগে তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও দানি ওলমোর সঙ্গে থাকছেন মিকেল ওইয়ারজাবাল।
অন্যদিকে, বেলজিয়ামের গোলপোস্টের নিচে থাকছেন থিবো কোর্তোয়া। মাঝমাঠ ও আক্রমণের ধার বাড়াতে কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু ও লিয়ান্দ্রো ত্রোসারকে নিয়ে সাজানো হয়েছে রেড ডেভিলদের একাদশ।
স্পেনের শুরুর একাদশ
উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
বেলজিয়ামের শুরুর একাদশ
থিবো কোর্তোয়া (গোলরক্ষক), ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ত্রোসার, চার্লস ডি কেটেলারা।
স্পেন-বেলজিয়াম ম্যাচ শুরু, একাদশে রয়েছেন যারা
মাইকেলেঞ্জেলোর সিংহভাস্কর্যের হারানো জৌলুস ফিরে পেলো রোমের ফরাসি দূতাবাস
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর আহ্বান মিসর-কাতারের
নির্বাচনের আগে নতুন শত্রু খুঁজছেন নেতানিয়াহু: তুরস্ক