চীনের মাটিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়ে অপরাজিত থাকল বাংলাদেশের মেয়েরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।
১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২৬ মিনিটে কনা আক্তারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে দলটি।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আধিপত্য অব্যাহত থাকে। ৩১ মিনিটে মোসাম্মত লিমা গোল করে ব্যবধান ৪-০ করেন। এর দুই মিনিট পর ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন আইরিন রিয়া। ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মোসাম্মত লিমা।
চীনের মাটিতে এমন দাপুটে জয় বাংলাদেশের নারী হকির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পরবর্তী ধাপে তাদের প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান।
গাজায় হামাসের ৩ অস্ত্রভাণ্ডার ধ্বংসের দাবি ইসরায়েলের
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধিকে কেন ‘নব্য কোটা’ বলা হচ্ছে