এক ওয়ানডেতে ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম

এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি—ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এমন দৃশ্য এবারই প্রথম।

 

গুয়াহাটিতে আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতয়ি ওয়ানডেতে দুই দলের পাঁচ ব্যাটার মিলে গড়েছেন এই কীর্তি।

 

টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে একে একে সেঞ্চুরি করেন জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু। ক্যাম্পবেল ৬৮ বলে ১০১, হোপ ৯৪ বলে ১০৪ এবং জাঙ্গু ৭৭ বলে ১১৪ রান করেন। 

 

তাদের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ, যা তাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।

 

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও পাল্টা জবাব দেয়। রোহিত শর্মা করেন ১০১ রান। অধিনায়ক শুবমান গিল তো ডাবল সেঞ্চুরির পথে! 

 

এর আগে এক ওয়ানডেতে চার ব্যাটারের সেঞ্চুরি দেখা গেছে তিনবার। ১৯৯৮ সালে লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে, ২০১৩ সালে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এবং ২০২৩ বিশ্বকাপে হায়দরাবাদে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে।

এইচএন
আরও পড়ুন