বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ স্থগিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে অভিষেক হওয়ার কথা বাংলাদেশ দলের। তবে মাহমুদউল্লাহ-আশরাফুল-রুবেলদের সেই অপেক্ষা বেড়েছে।

প্রযুক্তিগত কারণে পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় আরব আমিরাতের শারজায় ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগমুহূর্তে সেটি স্থগিতের ঘোষণা আসে। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

গত বছর ইংল্যান্ডে বসেছিল ডব্লিউসিএলের সর্বশেষ আসর। সেই আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

প্রতিটি দল লিগ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।

জেএম
আরও পড়ুন