প্যারা এশিয়ান গেমসে পুরুষদের টি৩৫ বিভাগে ১০০ মিটার দৌড়ে সোনার পদক জিতেছেন ইরানের অ্যাথলেট আলিরেজা জারে। বুধবার (২১ অক্টোবর) জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত ফাইনালে তিনি ১২.৩২ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। এ সময়ের মধ্য দিয়ে তিনি গেমসের নতুন রেকর্ডও গড়েছেন।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টি৩৫ বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জারের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইরাক, ভারত, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের অ্যাথলেটরা। তাদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন ইরানি এই দৌড়বিদ।
১২.৩২ সেকেন্ডে দৌড় শেষ করে জারে শুধু স্বর্ণপদকই অর্জন করেননি, প্যারা এশিয়ান গেমসের এই ইভেন্টে আগের রেকর্ডও ভেঙেছেন। তার এই সাফল্য আন্তর্জাতিক প্যারা অ্যাথলেটিকসে ইরানের অর্জনের তালিকায় নতুন সংযোজন।
হরমুজ প্রণালিতে ইরানের সামরিক ও গোয়েন্দাদের শ্রেষ্ঠত্ব রয়েছে: আইআরজিসি কমান্ডার
দুই হাজার বছর আগের এক ব্যক্তির মুখাবয়ব উন্মোচন