অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাসে রেকর্ড গড়ার পথে আফগানিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ আফগান তরুণদের সামনে। আর ফাইনালে উঠলে ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকে তাক লাগিয়ে দেবার আরও একটা সুযোগ পাবে তারা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।
এই ম্যাচটি আফগানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পাবে আফগানরা।
আফগানরা যদি আজ জয় পায় তাহলে শুক্রবার (৬ফেব্রুয়ারি) ফাইনালে হারারে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচে জিতলে ইতিহাস গড়বে তারা।
সেমিফাইনালে ওঠার পথে সুপার সিক্সে আফগানরা হারায় আয়ারল্যান্ড ক্রিকেট দলকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
