আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেবে টাইগ্রেসরা। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে এবারের আয়োজনে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ-পাকিস্তান-ভারত। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে ভক্তদের মধ্যে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। টাইগ্রেসদের এই গ্রুপে রয়েছেন ভারত-পাকিস্তান। এছাড়া আছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।
অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে।
আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকাল সাড়ে ৩টা)
১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকাল সাড়ে ৩টা)
২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকাল সাড়ে ৩টা)
বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
