ক্রিকেট, উৎসব আর জাঁকজমক-এই তিনটি শব্দই যেন একসাথে মিলেছে এবারের আইপিএলে। প্রায় দুই মাস ধরে চলা জমজমাট ক্রিকেটের আসর শেষ হলো এক রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে, যেখানে শুধু খেলা নয়, রাতভর চলেছে পুরস্কার বিতরণের উৎসবও। স্থানীয় সময় রাত ১টার পর শুরু হওয়া এই অনুষ্ঠান ছিল মূলত আসরের পারফরমারদের স্বীকৃতি দেওয়ার মুহূর্ত।
প্রথম আইপিএলে (২০০৮) চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। সময়ের সাথে সাথে সেই অঙ্ক চারগুণ বেড়ে এবার গিয়ে ঠেকেছে ২০ কোটিতে। এটি শুধু টাকার অঙ্কেই নয়, জনপ্রিয়তা, গ্ল্যামার আর প্রতিযোগিতার দিক থেকেও বিশাল এক উত্তরণ।
দলগত সাফল্য: কে পেল কত?
চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ২০ কোটি রুপি
রানার্স আপ: পাঞ্জাব কিংস – ১৩ কোটি রুপি
তৃতীয় স্থান: মুম্বাই ইন্ডিয়ান্স – ৭ কোটি রুপি
চতুর্থ স্থান: গুজরাট টাইটান্স – ৬ কোটি রুপি
ফাইনালের তারকারা
ইলেক্ট্রিক স্ট্রাইকার: জিতেশ শর্মা (১০ বলে ২৪, স্ট্রাইক রেট ২৪০)
প্লেয়ার অব দা ফাইনাল: ক্রুনাল পান্ডিয়া (৪-০-১৭-২)
সুপার সিক্সার: শশাঙ্ক সিং (৬টি ছক্কা)
গ্রিন ডট বলস: ক্রুনাল পান্ডিয়া (১২টি ডট বল)
ফ্যান্টাসি প্লেয়ার: শশাঙ্ক সিং
অন-দা-গো ফোরস: প্রিয়ানশ আরিয়া (৪টি চার)
মৌসুমসেরা পারফর্মারদের সম্মাননা
অরেঞ্জ ক্যাপ: সাই সুদর্শন – ৭৫৯ রান
পার্পল ক্যাপ: প্রাসিধ কৃষ্ণা – ২৫ উইকেট
ইমার্জিং প্লেয়ার: সাই সুদর্শন
সুপার স্ট্রাইকার: বৈভাব সূর্যবংশী (স্ট্রাইক রেট ২০৬.৫৫)
ফ্যান্টাসি কিং: সাই সুদর্শন – ১৪৯৫ পয়েন্ট
অন-দা-গো ফোরস: সাই সুদর্শন – ৮৮টি চার
সুপার সিক্সার: নিকোলাস পুরান – ৪০টি ছক্কা
গ্রিন ডট বলস: মোহাম্মদ সিরাজ – ১৪৪টি ডট বল
ক্যাচ অব দা সিজন: কামিন্দু মেন্ডিস (ডেওয়াল্ড ব্রেভিসের অসাধারণ ক্যাচ)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস
ম্যান অব দা টুর্নামেন্ট: সূর্য কুমার যাদব – ৭১৭ রান
বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড: ওরুন জেটলি স্টেডিয়াম, দিল্লি (৫০ লাখ রুপি)

