ফুটবল বিশ্বকাপের ইতিহাসে জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তিনি ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে ৪টি বিশ্বকাপ খেলে সর্বমোট ১৬টি গোল করেছেন। বর্তমান সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের সামনে এই রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস গড়ার এক দারুণ হাতছানি রয়েছে।
পরিসংখ্যান দেখলে বোঝা যায় এই দৌড়ে সবছেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২টি বিশ্বকাপ খেলেই তার ঝুড়িতে জমা করেছেন ১২টি গোল। সব ঠিক থাকলে তার সামনে এখনও সুযোগ আছে আরও ২ থেকে ৩টি বিশ্বকাপে অংশগ্রহণ করার।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ তালিকা এবং মেসি-এমবাপ্পের বর্তমান অবস্থান: ১. মিরোস্লাভ ক্লোসা (জার্মানি): ২৪ ম্যাচে ১৬ গোল ২. রোনালদো নাজারিও (ব্রাজিল): ১৯ ম্যাচে ১৫ গোল ৩. গার্ড মুলার (জার্মানি): ১৩ ম্যাচে ১৪ গোল ৪. জাঁ ফন্টেইন (ফ্রান্স): মাত্র ৬ ম্যাচে ১৩ গোল (১টি বিশ্বকাপেই) ৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা): ২৬ ম্যাচে ১৩ গোল ৬. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ১৪ ম্যাচে ১২ গোল ৭. পেলে (ব্রাজিল): ১৪ ম্যাচে ১২ গোল।
রেকর্ড গড়ার দৌড়ে মেসি ও এমবাপ্পে- লিওনেল মেসি: ২০২৬ বিশ্বকাপে মেসির প্রয়োজন আর মাত্র ৪টি গোল। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (২৬টি) খেলার রেকর্ড মেসির দখলে। তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৩টি গোল, আর ৪টি গোল করলে তিনি এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।
কিলিয়ান এমবাপ্পে: ২০২৬ বিশ্বকাপে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র ৫টি গোল। রেকর্ডটি ভাঙার সবচেয়ে বড় দাবিদার মূলত ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ২৭ বছর বয়সী এমবাপ্পে মাত্র ২টি বিশ্বকাপ খেলেই তিনি ১২টি গোল করে ফেলেছেন (ম্যাচ প্রতি গোলের গড় ০.৮৬)। ক্লোসার রেকর্ড ছুঁতে তাঁর দরকার মাত্র ৪টি গোল। এমবাপ্পের বর্তমান বয়স এবং ফর্ম বিবেচনা করলে, তিনি কেবল এই রেকর্ড ভাঙবেনই না, বরং এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারেন যা ভবিষ্যতে ভাঙা কঠিন হবে।
সর্বোচ্চ বয়স্ক ফুটবলারের ইতিহাস গড়বে ২০২৬ বিশ্বকাপ