চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এক ঘোষণায় জানায়, তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ওই নারী চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতের শীর্ষ এই কোম্পানির নেতৃত্ব দিয়ে আসছিলেন ৬৩ বছর বয়সী জেনসেন। বৃহস্পতিবার এনভিডিয়ায় তার ৩৩ বছরের ক্যারিয়ারের ইতি ঘটলো।
জেনসেনের এই পদত্যাগে বেশ কয়েকজন প্রার্থীর সামনে পরবর্তী সিইও হওয়ার দরজা খুলে গেল। তাদের মধ্যে আছেন কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস, শীর্ষ কর্মকর্তা ইয়ান বাক, অ্যাপ্লাইড ডিপ লার্নিং রিসার্চের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান কাটানজারো।
হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ: আবুলফজল শেখারচি