২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এখন নতুন ক্লাবের সন্ধানে আছেন। তবে আগ্রহী ক্লাবগুলোর প্রতি তার স্পষ্ট বার্তা-তাকে যেন প্রচারণার অংশ হিসেবে নয়, একজন ফুটবলার হিসেবেই দলে নেওয়া হয়।
এক সাক্ষাৎকারে ভোজিনহা বলেন, আমি এমন একটি ক্লাব খুঁজছি, যারা আমার ফুটবল সামর্থ্যের জন্য আমাকে দলে নিতে চাইবে, শুধু মার্কেটিংয়ের কারণে নয়।
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলো, কেপ ভার্দের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখার পর এই গোলরক্ষককে দলে নিতে ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইতোমধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাবও জানিয়েছেন ।
ভোজিনহা বলেন , ৪০ বছর বয়সেও আমি একই আবেগ অনুভব করছি। অন্তত আরও এক বা দুই বছর খেলতে চাই। অবশ্যই সবকিছু নির্ভর করবে আমার শরীর কেমন সাড়া দেয় তার ওপর। ভবিষ্যতে কী হবে, কেউ জানে না। তবে আমি খেলতে চাই।
নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদীবিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর তার নাম জড়িয়েছিল ইন্টার মায়ামি-এর সঙ্গেও। শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার পর যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে তার সম্ভাব্য যোগদানের গুঞ্জন ছড়ায়। তবে এখন পর্যন্ত সেই আলোচনা আনুষ্ঠানিক প্রস্তাবে রূপ নেয়নি।
বর্তমানে ভোজিনহা ক্লাবহীন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি শাভেস-এর সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন অভিজ্ঞ এই গোলরক্ষক। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়া। কিন্তু আমাদের দেশে খেলাধুলায় পেশাদার হওয়ার সুযোগ খুব সীমিত। একজন কেপ ভার্দিয়ানের জন্য প্রথম লড়াই শুরু হয় ভিসা পাওয়ার মধ্য দিয়ে। এরপর আসে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করার সংগ্রাম। শুধু ফুটবল নয়, প্রায় সব ক্ষেত্রেই আমাদের একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে ভোজিনহা দেখিয়েছেন, এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রয়েছে তার। এখন অপেক্ষা, ফুটবল দক্ষতার মূল্যায়ন করে কোন ক্লাব তাকে নতুন ঠিকানা দেয়।
মেসি-ইয়ামালদের মহালড়াইয়ের আগে নতুন উদ্বেগ
মেসি বধের কৌশল জানালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
ফাইনালে মেসি-ইয়ামাল দ্বৈরথ নিয়ে যা বললেন বার্সা সভাপতি