১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড!

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছেন ভারতের কেরালার নারী সুচেথা সতীশ। গত বছরের ২৪ নভেম্বর দুবাইয়ে কপ-২৮ সম্মেলনে জলবায়ুবিষয়ক এক কনসার্টে এতোগুলো ভাষায় গান গেয়েছেন তিনি।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে লেখা, দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটর অডিটোরিয়ামে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড করেছেন সুচেথা। ১৪০ সংখ্যাটি নির্ধারণ করার পেছনের কারণ হচ্ছে, সম্মেলনে ১৪০ দেশ অংশ নিয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে সুচেথা লিখেছেন, ঈশ্বরের কৃপায় সবার সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করছি। গত ২৪ নভেম্বর জলবায়ু কনসার্টে ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছি আমি। সবাইকে শুভকামনা ও সাপোর্টের জন্য ধন্যবাদ।

তার ওই পোস্টে এক নেটিজেন লিখেছেন, অভিনন্দন সুচেথা। অভাবনীয়। হাজারও মাইলের সফর শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে। এ সফরের অংশ হতে পেরে গর্বিত আমি। দুর্দান্ত কাজ।

FI
আরও পড়ুন