বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদলকে একটি ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
গভর্নর পদে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে। স্বাভাবিকভাবেই অনেক কিছুর পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে, এটি নতুন কিছু নয়। সামনে আরও অনেক জায়গায় এমন পরিবর্তন আসবে। এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া।’
এদিনই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমেই ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হিসেবে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।
তবে, এতো দ্রুত কেন এই গুরুত্বপূর্ণ পদে রদবদল হলো বা এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি অর্থমন্ত্রী আমীর খসরু। তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে পুনরাবৃত্তি করে বলেন, ‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।’
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
অপসারণের গুঞ্জনে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন আহসান এইচ মনসুর
