রাজধানীতে ঢাকা ওয়াসা পরিচালিত এটিএম বুথের পানির দাম আবারও বাড়ানো হয়েছে। রোববার (২ মার্চ) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে জানানো হয়, প্রতি লিটার পানির দাম ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সংস্থাটির ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত বুথগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ১ আগস্ট একই বুথের পানির দাম ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল। এবার দেড় বছরের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত
আকিজ মটরসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
