আকিজ মটরসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিনের বাবা আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আকিজ উদ্দিন ও মা মোছা. ফিরোজা বেগম এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকিজ মটরসের প্রধান শোরুম ও সার্ভিস সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক খবর সংযোগের সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম, আকিজ মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ডিলার, করপোরেট গ্রাহক এবং টেকনিশিয়ানসহ স্থানীয়রা।

AHA
আরও পড়ুন