ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সময়সীমা পেছানোর ঘোষণার পর বৈশ্বিক তেলবাজারে সাময়িক স্বস্তি ফিরেছে; তবে দামের অস্থিরতা পুরোপুরি কাটেনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তেলের দামে বড় উল্লম্ফনের পর শুক্রবার (২৭ মার্চ) বাজারে কিছুটা সংশোধন দেখা যায়।ইরানকে ঘিরে সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি এখনও প্রবল থাকায় আগের দিনের তীব্র বৃদ্ধির প্রভাব রয়ে গেছে।
গ্রিনিচ মান সময় রাত আড়াইটার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০৬ দশমিক ১২ ডলারে নেমে আসে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক তৎপরতা শুরু হওয়ার পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অর্ধেক বেড়েছে এবং ডব্লিউটিআইয়ের দামও উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি চাপের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আলজাজিরা
৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে বিশ্ব বাণিজ্য
আবারও ১০০ ডলার ছাড়ালো জ্বালানি তেলের দাম
