বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহজুড়ে মূল্যবান ধাতুটির দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। এতে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভালো সপ্তাহ পার করার পথে রয়েছে স্বর্ণ।
শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। তবে সপ্তাহের হিসাবে দাম বেড়েছে ৫ শতাংশ। এদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ ডলারে নেমেছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় ভারতের খুচরা বাজারে ক্রেতাদের কেনাকাটা বেড়েছে। সামনে গুরুত্বপূর্ণ দীপাবলি উৎসব থাকায় দেশটিতে স্বর্ণের চাহিদাও বাড়ছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৬৯ দশমিক ৮৫ ডলারে নেমেছিল, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন।
এদিকে, শুক্রবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৩১ দশমিক ৯২ ডলার। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ২৯ দশমিক ৮৭ ডলারে রয়েছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি ধাতুর দামই বাড়ার পথে রয়েছে।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক