দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তবে একদিনের ব্যবধানেই বড় দরপতন হলো মূল্যবান এই ধাতুর বাজারে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে প্রায় প্রতিদিনই দেশের বাজারে সোনার দামে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় পতন, দেশেও কমার ইঙ্গিত
