মে মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মে মাসেও এপ্রিলের নির্ধারিত দামেই জ্বালানি তেল কেনা যাবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে নিয়মিত মাসিক সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, এপ্রিল মাসের মতো মে মাসেও প্রতি লিটার ডিজেলে দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ ও কেরোসিনের দাম ১৩০ টাকায় অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম এক দফা বৃদ্ধি করেছিল সরকার। মে মাসে নতুন করে দাম না বাড়ায় পরিবহন খাত ও সাধারণ গ্রাহকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। 

সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতি মাসেই বিশ্ববাজারের তেলের দাম বিশ্লেষণ করে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত