পাঁচ টাকার নতুন নোট বাজারে, চিনবেন যেভাবে

আপডেট : ১৯ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের পাঁচ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছাড়া হয়ছে। 

মঙ্গলবার ( ১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

চিনবেন যেভাবে
* পাঁচ টাকার এই নোটের সম্মুখভাগের বামপাশে ঢাকার তারা মসজিদ ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং পিছন ভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে। 

* অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে, ১১৭ মিমি × ৬০ মিমি।

* এছাড়া, নোটে জলছাপ হিসেবে রয়েছে 'রয়েল বেঙ্গল টাইগারের মুখ'-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ '5' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম'। 

* নোটটিতে রয়েছে হালকা গোলাপী রঙের আধিক্য। পাশাপাশি, নোটের বামদিকে বিদ্যমান ২ মি. মি. চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায় এবং নোটের সম্মুখভাগের নীচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে মাইক্রো পয়েন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য 'BANGLADESH' মুদ্রিত রয়েছে।

এই নোটটি মঙ্গলবার (১৯ মে) থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। 

এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমান নমুনা (Specimen) নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

AHA
আরও পড়ুন