ব্যাংক আমানতে আবগারি শুল্কের নতুন সীমা

আপডেট : ১১ জুন ২০২৬, ০৬:৩১ পিএম

বাংলাদেশে ব্যাংক আমানতের ওপর ধার্য করা আবগারি শুল্ক এর সীমা বাড়ানো হয়েছে। আগে যেখানে ব্যাংক হিসাবে ৩ লাখ টাকা বা তার বেশি থাকলে বছরে একবার শুল্ক দিতে হতো, এখন সেই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ সাল থেকে যদি কোনো সময় আপনার ব্যাংক হিসাবে চার লাখ বা তার বেশি টাকা থাকে, তাহলে বছরে একবার আবগারি শুল্ক কাটা হবে। সাধারণত ডিসেম্বর মাসে ব্যাংকগুলো গ্রাহকের হিসাব থেকে এই শুল্ক কেটে রাখে। তবে একটি ঋণ হিসাবের বিপরীতে শুধু একবারই শুল্ক ধার্য হবে।

আবগারি শুল্ক হলো একধরনের পরোক্ষ কর, যা আয় বা মুনাফার ওপর নয়, বরং নির্দিষ্ট কার্যকলাপ বা সুবিধা ব্যবহারের ক্ষেত্রে বসে। যেমন ব্যাংকে টাকা রাখা, মোবাইল ফোনে কথা বলা, কিংবা সিগারেট কেনার সময় এই শুল্ক দিতে হয়।

এই নতুন সীমা বৃদ্ধির ফলে ক্ষুদ্র আমানতকারীরা আর ৩ লাখ টাকার স্থিতিতে শুল্ক দিতে হবে না, যা তাদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।

Attr/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত