রাজধানীর রামপুরা বনশ্রীতে চালু হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। সোমবার (২২ জুন) দুপুরে বনশ্রীর বি-ব্লকের ৫ নম্বর রোডের ৩৬ নম্বর ভবনের নিচতলায় এ ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়।
ডাচ-বাংলা ব্যাংকের বনশ্রী শাখার নিবিড় তত্ত্বাবধানে ইফরা এন্টারপ্রাইজের উদ্যোগে এজেন্ট ব্যাংকিং সেবা চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক বনশ্রী শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।
ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং) দেওয়ান মো. তাওহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার ওয়াসিম খান, ইফরা এন্টারপ্রাইজের ওনার মো. মাহবুবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইফরা এন্টারপ্রাইজের রিলেশনশিপ অফিসার মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জানান, ব্যাংকের একটি শাখায় সেসব সেবা পাওয়া যায়, তার সবই মিলবে এজেন্ট শাখায়। নতুন একাউন্ট খোলা থেকে শুরু করে টাকা জমা, উত্তোলন, রেমিট্যান্স উত্তোলন, ডিপিএস ও এফডিআর, বিদ্যুৎ-পানির বিল প্রদানসহ সব সেবাই মিলবে এক টেবিলে।
দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ
কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ ভ্যালু এডিশন বহালের দাবি
লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদন দিচ্ছে সরকার