বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন মো. আনিছুর রহমান

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্বে নিয়োগ দিয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী মো. আনিছুর রহমানকে তার বর্তমান নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী তিন বছর চুক্তিভিত্তিকভাবে এ পদে দায়িত্ব পালন করবেন। সরকার আশা করছে, কেন্দ্রীয় ব্যাংকের নীতি বাস্তবায়ন, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং ব্যাংকিং ব্যবস্থার তদারকিতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Attr
আরও পড়ুন