বেপজা’র নির্বাহী বোর্ডের সদস্য পদে দায়িত্ব পেলেন নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেনকে বেপজা নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর দাপ্তরিক স্থবিরতা দূরীকরণ এবং কাজের গতিশীলতা আনয়নের স্বার্থে বেপজা-এর নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ তানভীর হোসেন-কে বেপজা নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত