আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ে কমানো হয়েছে সোনাের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৮ জুলাই) দেশের বাজারে সর্বশেষ হ্রাসকৃত বা সমন্বয়কৃত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

এর আগে গত সোমবার (৬ জুলাই) স্থানীয় বাজারে তেজাবি সোনাের (পিওর গোল্ড) মূল্য কমায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করে নতুন দাম নির্ধারণ করে বাজুস, যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনাের দাম পড়ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বেচাকেনা হচ্ছে। বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে গত ৩ জুলাই সোনাের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছিল। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৭ বার সোনাের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৩ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার এই দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে সোনাের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৫৩ দফা সমন্বয় করা হয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত