দেশের বাজারে আরও এক ধাপ বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। সবশেষ ঘোষণা অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি সোনার ভরি কিনতে ক্রেতাদের দিতে হবে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
মূলত স্থানীয় বাজারে তেজাবী বা বিশুদ্ধ সোনার মূল্য বৃদ্ধির কারণেই এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই দর কার্যকর করা হয়েছে।
সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির জরুরি বৈঠকে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
গত ২০ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ৮৪৯ টাকা। সেই ধাক্কা সামলে ওঠার আগেই মাত্র দুদিনের ব্যবধানে পুনরায় এ সিদ্ধান্ত এল।
নতুন দরপত্র অনুযায়ী অলঙ্কারের দাম:
২২ ক্যারেট: প্রতি ভরি ৫,৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,৪৬,১১০ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ৫,২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,৩৫,০৩০ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ৪,৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,০১,৮৪৬ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩,৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৬৪,৮১২ টাকা।
এদিকে সোনার পাশাপাশি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে রুপার অলঙ্কারের দামও। মানভেদে রুপার দামেও বড় ধরনের উর্ধগতি এনেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২ টাকায়। একই সাথে ২১ ক্যারেটের রুপা ১৭৫ টাকা বেড়ে ৫,২৪৯ টাকা, ১৮ ক্যারেট ১১৭ টাকা বেড়ে ৪,৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ৫৯ টাকা বাড়িয়ে ৩,৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
'ইমরান খানকে মুরসির মতো শেষ করার চক্রান্ত করা হচ্ছে'
প্রতিদিন ৫ কিলোমিটার দৌড়ান ৮০ বছর বয়সী এক নারী