শনিবার থেকে উৎপাদনে ফিরবে ড্রাগ ইন্টারন্যাশনাল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল শনিবার (১৭ অক্টোব) থেকে চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপক আবু সাঈদ। 

কারখানায় এক ব্রিফিং এ তিনি জানান, ক্ষয়ক্ষতি মেরামত করে পুরোদমে আবারো কারখানায় উৎপাদন শুরু করা হবে। এরই মধ্যে কারখানার প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা ক্ষতিগ্রস্ত স্থাপনা পর্যবেক্ষণ করেছেন বলেও জানান তিনি। এরই মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। 

টঙ্গির চেরাগালিতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের পর নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছে কারখানাটি। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার ইলেকট্রিক ওয়্যারিং। পুড়ে গেছে ভবনের নানা সরঞ্জাম। ধুয়ে মুছে সেগুলো পরিষ্কার করছেন কারখানার কর্মীরা।

ব্যবস্থাপক আবু সাঈদ আরও বলেন, এরই মধ্যে কারখানার ক্ষতিগ্রস্ত জিনিসপত্র মেরামতের কাজ শুরু হয়েছে। কোম্পানির প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা বিভিন্ন সরঞ্জাম পর্যবেক্ষণ ও সেরে তুলছেন। সারিয়ে তোলা হচ্ছে ইলেকট্রিক ওয়ারিং সহ অন্যান্য সমস্যাগুলো। 

কর্তৃপক্ষ বলছে সবকিছু ঠিক থাকলে ১৭ অক্টোবর থেকে কারখানাটি পুরোদমে উৎপাদন শুরু করতে পারবেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ব্যবস্থাপক আবু সাঈদ বলেন, শনিবার থেকে আমরা চালু করে দিব। আজকে একটু পানি সমস্যা হয়েছে, পানি ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করে দিব। 

গত বুধবার (১৪ অক্টোর) ওষুধ কারখানার চারতলা ভবনের দোতলা থেকে আগুনের সূত্রাপাত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সহায়তায় প্রায় চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রায় ১২ ঘন্টা পর রাত ১০ টায় পুরোপুরি আগুন নেভে। তবে এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত