নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রথম প্রান্তিকে (জুলাই’২৩ থেকে সেপ্টেম্বর’২৩) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৮০ টাকা। গত বছরের (জুলাই’২২ থেকে সেপ্টেম্বর’২২) একইসময়ে ইপিএস ছিল ০.২৫ টাকা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৮০ টাকা। গত বছর একইসময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.২৫ টাকা। এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) মাইনাস ০.৭২ টাকা। গত বছরে একই সময়ে ছিল মাইনাস ০.৭৩ টাকা। কোম্পনির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৩০ সেপ্টেম্বর’২০২৩ পর্যন্ত ৫০.৫৬ টাকা।

