লেবাননে ইসরাইলের হামলা, নিহত ২৯৪

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০১:০০ এএম

ইসরাইলের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৯৪ জনে পৌঁছেছে। শনিবার (৭ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে ইসরাইলি বাহিনী লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের দাবি, ইরান–সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেই এসব হামলা পরিচালনা করা হচ্ছে।

এনএনএর তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ২৯৪ জন নিহত এবং কমপক্ষে ১,০২৩ জন আহত হয়েছেন। সূত্র- আনাদোলু

 

HN
আরও পড়ুন