ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের অবস্থা অতিমাত্রায় সংকটজনক থেকে মৃদু পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনজন গুরুতর, দু’জন মাঝারি অবস্থায়, ১৭২ জনের অবস্থা হালকা এবং ১০ জন উদ্বেগজনিত রোগে ভুগছেন।
এছাড়া চিকিৎসা মূল্যায়নের অধীনে রয়েছেন আরো তিনজন।
এদিকে, ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান থেকে মধ্য ইসরাইল লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যেখানে লক্ষাধিক ইসরাইলি নাগরিক বাস করেন।
সূত্র : বিবিসি

