ইরাকের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটির সঙ্গে দুটি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অপরটি নিরাপদে অবতরণ করেছে।
সেন্টকম দাবি করেছে, এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) আঘাতে ঘটেনি।
সামরিক অভিযানের সময় সাধারণত দূরপাল্লার যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।
ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে
