ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর পাঁচ দফা হামলা

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০১:০১ পিএম

মঙ্গলবার ভোরে ইসরায়েলের পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ভোরের আলো ফোটার আগেই তারা ইসরায়েলি সেনাদের সমাবেশস্থল, ব্যারাক, রাডার সাইট এবং আর্টিলারি বা গোলন্দাজ অবস্থানগুলোকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে।

বিবৃতি অনুযায়ী, দক্ষিণ লেবাননের কাফার কিলা শহরের ফাতিমা গেটে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা সংলগ্ন একটি রাডার সাইট এবং সাসা ও আইন হাকোভশিম বসতি এলাকায় অবস্থিত গোলন্দাজ অবস্থানগুলোতে ড্রোন ও রকেটের সাহায্যে নিখুঁত হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। মূলত ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা রুখে দিতে এবং তাদের সামরিক সক্ষমতা কমিয়ে আনতেই এই সমন্বিত হামলা চালানো হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত