চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)-এর নেত্রী চেং লি-ওয়েন।
শুক্রবার (১০ এপ্রিল) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত এই বিরল বৈঠকে দুই পক্ষই তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৈঠকে শি জিনপিং বলেন, দুই দলের এই সাক্ষাৎ মূলত দুই দেশের অভিন্ন জন্মভূমির শান্তি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে।
তিনি আরও জানান, 'তাইওয়ানের স্বাধীনতা'র বিরোধিতা করার শর্তে যেকোনো দলের সাথে সংলাপ করতে বেইজিং প্রস্তুত।
শি জোর দিয়ে বলেন, প্রণালির দুই পাড়ের মানুষই মূলত চীনা এবং তারা সবাই শান্তি চায়।
জবাবে চেং লি-ওয়েন বলেন, চীনা জাতির পুনর্জাগরণ দুই পাড়ের মানুষেরই সাধারণ আকাঙ্ক্ষা।
বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুদ্ধ ও ট্র্যাজেডি এড়াতে তরুণ প্রজন্মকে '১৯৯২ কনসেনসাস' (এক চীন নীতি) এবং স্বাধীনতার বিরোধিতার গুরুত্ব বুঝতে হবে।
চেং লি-ওয়েনের এই সফর নিয়ে তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) তীব্র সমালোচনা করেছে। তারা তাকে বেইজিংয়ের প্রতি ‘অনুগত’ হওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। সূত্র: বিবিসি
উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে সংশয়
