বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তান। দেশটির রাজধানী ইসলামাবাদে সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় এই প্রশংসা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ইশাক দারকে উদ্ধৃত করে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ করবে।
দীর্ঘদিনের বৈরী সম্পর্ক পেরিয়ে দুই দেশের মধ্যকার এই সম্ভাব্য আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে ইসলামাবাদ। ইশাক দার পুনর্ব্যক্ত করে বলেন, উভয় পক্ষকে সহায়তা করার মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে পাকিস্তান নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এর আগে, ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে মার্কিন প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রানওয়েতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। সূত্র: বিবিসি
পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে চারটি জরুরি বিষয়
