নেতানিয়াহুর সামরিক সচিব মোসাদের নতুন প্রধান 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী ২ জুন থেকে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন গোফম্যান। ইতোমধ্যে তার আনুষ্ঠানিক নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইল। 

নেতানিয়াহু ইতোমধ্যে গোফম্যানের আনুষ্ঠানিক নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। এই নিয়োগের আগে সাবেক সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন সিনিয়র অ্যাপয়েন্টমেন্টস অ্যাডভাইজরি কমিটি এ বিষয়ে অনুমোদন দেয়।

তবে কমিটির প্রতিবেদনে ২০২২ সালের একটি বিতর্কিত ঘটনার বিষয়টি উঠে আসে। সে সময় গোলান হাইটসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ২১০তম ‘বাশান’ আঞ্চলিক ডিভিশনের কমান্ডার ছিলেন গোফম্যান। তিনি ১৭ বছর বয়সি এক কিশোরকে ইরান, হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে আরবি ভাষায় প্রভাব বিস্তারমূলক প্রচারণায় ব্যবহারের অনুমোদন দেন।

পরবর্তীতে গোপন তথ্য প্রকাশের অভিযোগে ওই কিশোরকে নিরাপত্তা বাহিনী দীর্ঘ সময় আটক রাখে। প্রায় ১৮ মাস আটক থাকার পর অভিযোগ প্রত্যাহার করা হয়, যখন জানা যায় যে প্রকাশিত কিছু গোপন তথ্য তাকে আইডিএফের গোয়েন্দা কর্মকর্তারাই সরবরাহ করেছিলেন।

গোফম্যান দাবি করেন, তিনি কিশোরটির বয়স সম্পর্কে জানতেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য কেবল অগোপন তথ্য ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।

কমিটির তিন সদস্য যৌথভাবে মত দেন, এই ঘটনা গোফম্যানকে মোসাদের প্রধান হওয়ার পথে বাধা হওয়া উচিত নয়। তবে আলাদা মতামতে আশের গ্রুনিস তাকে এই পদে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করেন।

এদিকে এই সিদ্ধান্তকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন সেই কিশোর। এক্স-এ তিনি লেখেন, ‘রোমান গোফম্যান আমাকে অবৈধভাবে ব্যবহার করেছেন, তারপর অস্বীকার করে আমাকে পরিত্যাগ করেছেন।’

তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি একজন ১৭ বছরের কিশোরকে পরিত্যাগ করতে পারে, সে মোসাদের এজেন্টদেরও পরিত্যাগ করবে।’ তিনি এ নিয়োগ ঠেকাতে লড়াই চালিয়ে যাওয়ার 

গোফম্যানের এই নিয়োগ নিয়ে বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেও সমালোচনা রয়েছে। হিব্রু গণমাধ্যমকে তারা জানিয়েছেন, মোসাদের প্রধান হওয়ার জন্য যে ধরনের গোয়েন্দা ও অপারেশনাল অভিজ্ঞতা প্রয়োজন, তা গোফম্যানের নেই।

তিনি প্রায় দুই বছর ধরে নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন ও প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করেছেন।

বেলারুশে জন্ম নেওয়া গোফম্যান ১৯৯০ সালে ১৪ বছর বয়সে ইসরাইলে আসেন। আইডিএফের সাঁজোয়া বাহিনীতে দায়িত্ব পালন করে তিনি ডিভিশন কমান্ডার পর্যন্ত পদোন্নতি পান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময়, তৎকালীন তেজেলিম প্রশিক্ষণ ঘাঁটির কমান্ডার হিসেবে তিনি গাজা সীমান্তে গিয়ে লড়াইয়ে অংশ নেন এবং গুরুতর আহত হন।

২০২৪ সালে সামরিক সচিব হওয়ার আগে তিনি একটি বিতর্কিত প্রস্তাবনায় গাজা উপত্যকায় হামাসকে পরাজিত করার পরও ইসরাইলের সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার সুপারিশ করেছিলেন।

গোফম্যান বিদায়ী মোসাদ প্রধান ডেভিড বার্নির স্থলাভিষিক্ত হবেন, যার পাঁচ বছরের মেয়াদ জুনে শেষ হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত-এর নেতৃত্বে বর্তমানে রয়েছেন সাবেক আইডিএফ জেনারেল ডেভিড জিনি। 

HN
আরও পড়ুন