উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি বসতি লক্ষ্য করে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, তাদের যোদ্ধারা মেতুলা (Metula), কফর গিলাদি (Kfar Giladi) এবং কিরিয়াত শমোনা (Kiryat Shmona) বসতিগুলোকে লক্ষ্য করে একের পর এক রকেট বর্ষণ করেছে। উত্তর ইসরায়েলের এই এলাকাগুলোতে নিয়মিত রকেট হামলার ফলে সেখানকার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে এবং অধিকাংশ বাসিন্দাকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) হামলার পর সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করে দেয়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ তাদের রকেট হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত