যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও শান্তি চুক্তি অনেক দূরে: ইরান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে কিছুটা অগ্রগতি হলেও একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি এখনও অনেক দূরের পথ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, যখন হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘অত্যন্ত ভালো আলোচনার’ দাবি করছেন, ঠিক তখনই তেহরান তাদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে দিল।

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে, দেশটির জাহাজ ও বন্দরের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ থাকবে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুশিয়ারি দিয়েছিলেন যে, তিনি ইরানকে কোনোভাবেই ‘ব্ল্যাকমেইল’ করতে দেবেন না।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ‘রুশমোর (এলএসডি-৪৭)’ আরব সাগরে নৌ-অবরোধ কার্যক্রম শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকম এই প্রস্তুতির কিছু ছবিও প্রকাশ করেছে।

কূটনৈতিক এই অচলাবস্থা নিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানান, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার কোনো তারিখ এখনও ঠিক হয়নি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের অযৌক্তিক দাবিগুলো থেকে সরছে না। একটি যৌথ কাঠামোতে একমত না হওয়া পর্যন্ত মুখোমুখি বসা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

YA/FJ
আরও পড়ুন