সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। 

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় প্রতিনিধি দলটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের দুই অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তেহরানের সাথে চলমান উত্তেজনা নিরসনে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে এই দ্বিতীয় দফার বৈঠকে ইরান শেষ পর্যন্ত অংশ নেবে কি-না, তা নিয়ে এখনও গভীর অনিশ্চয়তা রয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলে না নেয়, তবে তেহরান কোনো ধরনের আলোচনায় বসবে না।

এদিকে, সোমবার সকালে মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে কি-না, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব। সূত্র: বিবিসি বাংলা

YA
আরও পড়ুন