যেকোনো সময় 'ইরানে হামলা' চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

আপডেট : ০১ মে ২০২৬, ০২:০৪ পিএম

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব শিগগির সামরিক অভিযান শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারের উচ্চপর্যায়ের ব্রিফিং ও বিশ্বস্ত বিভিন্ন সূত্র থেকে তিনি এমন আভাস পেয়েছেন যে, ইরানে হামলার বিষয়টি এখন মার্কিন প্রশাসনের চূড়ান্ত বিবেচনায় বা ‘টেবিলে’ রয়েছে।

সিনেটর ব্লুমেন্থাল ইরানের ওপর এই সম্ভাব্য হামলার পরিকল্পনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে বলেন যে, এমন হঠকারী পদক্ষেপ মার্কিন সেনাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলবে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এমন সময়ে মার্কিন সিনেটরের এই মন্তব্য যুদ্ধ শুরুর আশঙ্কায় নতুন করে ঘি ঢেলেছে। সূত্র: ডন

YA
আরও পড়ুন