'পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান'

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের দেওয়া বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এ বিষয়ে প্রস্তাবগুলো বর্তমানে আলোচনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধি দল কাতারে গেছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, পরমাণু ইস্যুতে মধ্যস্থতাকারীরা কয়েকটি প্রস্তাব দিয়েছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনার অংশ হিসেবে সেগুলো এখন পর্যালোচনা করছে ইরান।

তিনি জানান, তার একজন সহকারী বর্তমানে কাতারে অবস্থান করছেন। সেখানে মধ্যস্থতাকারীদের সঙ্গে পরামর্শ ও আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

আরাঘচি আরও বলেন, ইরানের শর্তগুলো নিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আলোচনা অব্যাহত রেখেছেন। তবে প্রস্তাবগুলোর বিস্তারিত বিষয় বা ইরানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি সাক্ষাৎকারে কিছু জানাননি। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত