গাজায় ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার ফিলিস্তিনির লাশ

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:৪৫ এএম

গাজার ধ্বংসস্তূপের নিচে বর্তমানে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির লাশ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। 

ইসরায়েলের দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজার ধ্বংসাবশেষের মাত্র এক শতাংশেরও কম অংশ পরিষ্কার করা সম্ভব হয়েছে। 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এই ধীরগতির কারণে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লেগে যেতে পারে।

 

ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। যার ফলে শত শত পরিবার তাদের স্বজনদের লাশ উদ্ধার করে দাফন করার অপেক্ষায় প্রহর গুনছে।

গাজায় চলমান মানবিক সংকটের মধ্যেই গত অক্টোবর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় অন্তত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৪২ জন আহত হয়েছে। 

দীর্ঘ দুই বছরের এই ইসরায়েলি অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। 

জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই শহরটি পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। সূত্র: আলজাজিরা। 

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত