ইসরায়েলি হামলায় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সদস্য নিহত

আপডেট : ০৮ মে ২০২৬, ০২:০৫ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো নতুন এক বিমান হামলায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের (সিভিল ডিফেন্স) একজন সদস্য প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৮ মে) এই হামলার ঘটনা ঘটে বলে লেবাননের অভ্যন্তরীণ সূত্রগুলো নিশ্চিত করেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'ন্যাশনাল নিউজ এজেন্সি' জানিয়েছে, হামলাটি দক্ষিণ লেবাননের রাশাইয়া-কফারশৌবা সড়কে চালানো হয়। ওই সময় সিভিল ডিফেন্সের সদস্যটি দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় এক বিবৃতি দিয়েছে লেবাননের সিভিল ডিফেন্সের মহাপরিদপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তি রাশাইয়া আল-ফাখার কেন্দ্রের সদস্য ছিলেন। ইসরায়েলি যুদ্ধবিমান তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়ই বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে। এতে বেসামরিক নাগরিক ও উদ্ধারকর্মীরাও হতাহতের শিকার হচ্ছেন।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত