ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসব হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এর ফলে ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি আরও চাপের মুখে পড়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
এ ছাড়া গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আল-কারামা এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন দুজন।
উত্তর গাজায় পৃথক দুটি ড্রোন হামলায় আরও চারজন নিহত হয়েছেন। জাবালিয়া ও গাজা সিটির বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
গত ২৪ ঘণ্টায় এসব হামলায় অন্তত ৯ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। হামলার ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব ও গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইসরায়েলি কারাগারে ৩৬০ ফিলিস্তিনি শিশুকে নির্যাতনের অভিযোগ, গাজায় বিক্ষোভ